শুক্রবার ১ আগস্ট অন্তর্জালে মুক্তি পাচ্ছে ‘মিষ্টার পারফেকশনিষ্ট’খ্যাত বলিউড সুপারষ্টার আমির খান প্রযোজিত বহুল প্রত্যাশিত সিনেমা ‘সিতারে জামিন পার’। যদিও মুক্তির আগে আমির খান জানিয়েছিলেন, এটি ইউটিউবে মুক্তি পাবে না।তবে সিনেমা হিটের জন্য মিথ্যা বলতে হয়েছিল অভিনেতাকে, যার কারণে সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে আমির খান বলেন, ‘যারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার সিনেমা ইউটিউবে আসছে, আমি তখন এসব বলেছি!’
আমির খান আরো বলেন, হাতজোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি মিথ্যা বলেছি কারণ আমি আর কিছু বলতে পারিনি। সেই সময় আমাকে থিয়েটার ব্যবসা রক্ষা করতে হয়েছিল। আমি সিনেমা দিয়ে শুরু করেছিলাম এবং আমি সিনেমা, থিয়েটারের প্রতি খুব অনুগত।’
এই অভিনেতা ও প্রযোজকের ভাষ্য, ‘থিয়েটারের ব্যব সা রক্ষায় আমার বরাবরই চেষ্টা ছিল। আমি চেয়েছিলাম যে আমরা যখন প্রথমবার এই পরীক্ষাটি করব, তখন আমাদের থিয়েটারটি পুরোপুরি রক্ষা করা উচিত। তাই দুজন এই প্রশ্নটি যখন জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম, হ্যাঁ আমি ইউটিউবে আসছি না। আমাকে এটা বলতে হয়েছিল এবং আমি এর জন্য দুঃখিত। আমাকে মিথ্যা বলতে হতো, নইলে আমার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যেত।’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ চলচ্চিত্রের সিক্যুয়াল ‘সিতারে জামিন পার’। এতে আমির খান ও জেনেলিয়া ডি’সুজা অভিনয় করেছেন। অভিনেতা আমিরকে সামনে দেখা যাবে রজনীকান্তের ‘কুলি’ সিনেমায়। প্রযোজক হিসেবে আমিরের পরের চলচ্চিত্র হচ্ছে ‘লাহোর ১৯৪৭’।
ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও প্রীতি জিনতা। একই সঙ্গে জানা গেছে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরেকটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে এবং সেটি তার ছেলে জুনায়েদ খানের। এতে জুনায়েদের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।