বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সেনাসদস্যদের অবদানের স্বীকৃতি দিলেন সেনাপ্রধান

বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসিকতা প্রদর্শনের জন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মোতায়েন সেনাসদস্যদের সম্মাননা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদর দপ্তরে তাদের এই স্বীকৃতি প্রদান করা হয়।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপজ্জনক পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্কুলস্টাফদের উদ্ধারে সেনাসদস্যদের মানবিক আচরণ ও বীরত্ব সেনাবাহিনীর পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এ ধরনের অবদান ভবিষ্যতে সকল সদস্যের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।