বৃষ্টির দিনে শাক খাওয়ার আগে

বর্ষার সময় স্যাঁতসেঁতে আবহাওয়ায় শাকপাতায় পোকামাকড় এবং ব্যাকটেরিয়া জন্ম নেয়। তাই অনেকেই এ সময়ে শাকপাতা  খেতে চান না। ফিট থাকতে বারোমাস শাকসবজি খাওয়ার কোনো বিকল্প নেই। পুষ্টিবিদদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে শাকসবজির কোনো বিকল্প নেই। বেড়ে ওঠার সময় তাই শিশুদের বেশি করে শাকপাতা খাওয়ানোর কথা বলা হয়, যাতে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে বর্ষায় শাকপাতা খেতে বারণ করেন পুষ্টিবিদরা। অথচ এই মৌসুমেই সংক্রমণের ভয় সবচেয়ে বেশি। তবে বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় শাকপাতায় ব্যাকটেরিয়া জন্ম নেয় বলেই এই খাবারগুলো খেতে বারণ করা হয়। তবে কিছু নিয়ম মেনে চললে সমস্যা হওয়ার কথা নয়।

          শাকপাতা কেনার সময়ে একবার যাচাই করে নিন, সেগুলো আদৌ টাটকা কিনা। সতেজ মনে হলে তবেই কিনুন। অনেক সময় শাকপাতা হলদে হয়ে যায়। সেসব ভুলেও কিনবেন না। দরকার হলে কেনার একবার শাকের পাতা ছিঁড়ে দেখে নিন।

          রান্নার আগে যদি শাকসবজি গরম পানিতে ভাপিয়ে নেন, খুব ভালো হয়। তবে শুধু ভালো করে ধুয়ে নেওয়াই যথেষ্ট নয়। শাকপাতায় থাকা ব্যাকটেরিয়া, জীবাণু দূর করতে চেয়ে আর ভালো উপায় নেই।

          শাকপাতা জীবাণুমুক্ত করার আগেও একটি উপায় হলো বরফপানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখা। মিনিট পাঁচেক বরফপানিতে শাকপাতা সতেজ হয়ে যাবে। শাকপাতায় সবুজ রঙ এবং সতেজতাও অক্ষত থাকবে।

          শাকপাতা রান্না করার আগে ভালো করে বেছে তারপর পানিতে ডুবিয়ে ধুয়ে নিন। তারপর প্রয়োজন মতো আকারে কেটে

রান্না করুন।