রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১) ঢাকা দক্ষিণ ৩৩নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০)।
এছাড়াও রয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরণ, আওয়ামী লীগের সাবেক ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অংগ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান (৫২)।
ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে সাড়ে ৫টায় ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালালকে (৫১) গ্রেপ্তার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত সাড়ে ৮ টায় বংশাল থেকে ঢাকা দক্ষিণ ৩৩নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলুকে (৪৮) গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। রাত সাড়ে ১০টায় সেগুনবাগিচা এলাকা থেকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেতকে (৪৫) গ্রেপ্তার করে ডিবি ওয়ারীর একটি আভিযানিক দল।
ডিবি সূত্র জানা যায়, মধ্যরাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটনকে (৫০) গ্রেপ্তার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত ১২টা ১৫ মিনিটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে (২৫) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি সাইবার সাউথ ডিভিশনের একটি টিম।
এছাড়া, রাত সাড়ে ১২টায় ডিবি মিরপুর বিভাগ কর্তৃক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরনকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাত ১২টা ৪৫মিনিটে মাতুয়াইল এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাত ১০টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে (৫২) উত্তরা ১১নং সেক্টর ১৭ নম্বর সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিনষ্টের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।