কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক সহ চারজন নিহত হয়েছেন। ওই ট্রেনেটি গন্তেব্যে চলে গেলেও অপর একটি ট্রেন ঘটনাস্থলে বিক্ষুব্দ জনতা আটকে রেখে ছিল আড়াই ঘন্টা পর্যন্ত।শনিবার দুপুর সোয়া ১ টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি তৈয়বুর রহমান।

নিহতরা হলেন, মরিয়ম আক্তার (৪৫) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী ও তার এক শিশু কন্যা এবং অটোরিকশা চালক হাবিব উল্লাহ।তবে নিহত অপর এক নারীর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে তিনি নিহত অপর যাত্রীদের স্বজন।