পার্বত্য উপদেষ্টা বললেন

সারা দেশে বন নিধনের জন্য বন বিভাগও দায়ী

পার্বত্য চট্টগ্রাসহ সারা দেশে বন নিধনের জন্য বন বিভাগ কোনো অংশে কম দায়ী নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি বলেছেন, ‘কেন এমন হয়েছে সেটা ভাবতে হবে। সেটা থেকে উত্তরণের জন্য দায়িত্ব নিতে হবে। মাতামুহুরি নদী হয়েছে মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট থেকে, সাঙ্গু রিজার্ভ ফরেস্ট থেকে সাঙ্গু নদী সৃষ্টি হয়েছে, শুধুমাত্র কর্ণফুলী নদী হয়েছে ভারতের লুসাই পাহাড় থেকে। আমাদের খুব বেশি নদী ভারত থেকে আসেনি, বেশিরভাগ নদী সেলফ ক্রিয়েটেড। তাই বনগুলো বাঁচাতে হবে।

গতকাল শনিবার সকালে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন নুয়েন খীসা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম।