শরিয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ রয়েল মাঝির মালয়েশিয়া আগমন উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন করে কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া শাখা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নড়িয়া-ভেদরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও শরিয়তপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন ।
স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) রাতে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে কিরণ সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া সভাপতি ইমন হাসানের সভাপতিত্বে ও এনামুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ফরিদ আহম্মদ রয়েল মাঝি, মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, যুবদল নেতা সাইদুর রহমান বাবু, সাইফুল ইসলাম দোয়েল প্রমুখ।
পরে ফরিদ আহম্মদ রয়েল মাঝিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান কিরণ সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কদমতলী থানা বিএনপির যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, জালাল উদ্দিন ভুইঁয়া, মিজানুর রহমান সুমন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুব নেতা জসিম উদ্দীন, সোহেল মাহমুদ, মাহফুজুর রহমান, আক্তার গাজী, আল ইমরান, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ শাহিন, সুমন হোসেন প্রমুখ।