নির্বাচনি এলাকার সীমানা পর্যালোচনায় বিএনপির সমন্বয় কমিটি

নির্বাচনি এলাকা সীমানা নির্ধারণের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

আজ রবিবার (৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে। 

কমিটির বাকি সদস্যরা হলেন-জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জাকারিয়া, সাবেক উপসচিব সামসুল আলম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।

কমিটির দায়িত্ব হবে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়ে বিএনপির অবস্থান পর্যালোচনা এবং প্রয়োজনীয় সমন্বয় করা।