ছাত্রদলের সমাবেশ শুরু, ভার্চ্যুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে। আজ রবিবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে যোগদানের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্টেজে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।