এনসিপির সমাবেশ মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বিকেল ৪টায় এ সমাবেশ শুরুর কথা। সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসার কথা। করেছে।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদির দুই পাশে এলইডি ডিজিটাল স্ক্রিন দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। এ ছাড়া শহীদ মিনারের দুই পাশে আরো দুটি এলইডি ডিজিটাল স্ক্রিন রয়েছে। সেখানে দুপুর থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র দেখানো হচ্ছে।

মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাস্তার ওপর মোবাইল টয়লেট ও মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। মঞ্চের পেছনে নেতাদের অবস্থানের জন্য তৈরি করা হয়েছে তাঁবু।

সকাল থেকে শহীদ মিনারে এনসিপির নেতাকর্মীদের দেখা না গেলেও দুপুরের পর থেকে সমাবেশস্থলে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়।