৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম সই করা ওই সার্কুলারে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক এই দিনে ছুটির আওতায় থাকবে।