সমন্বয়ক পরিচয় নিজের জন্যে গর্বের বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ। রবিবার (৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
আব্দুল হান্নান মাসউদ ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমি আব্দুল হান্নান মাসউদ, আমি জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর একজন সমন্বয়ক। এবং আমি দৃঢ়চিত্তে ঘোষণা করছি- গত একবছরে জ্ঞাতসারে কোন অন্যায়ের সাথে, নীতিবহির্ভূত কাজের সাথে আমি নিজেকে জড়াইনি।’
তিনি বলেন, সমন্বয়ক পরিচয় আমার জন্যে গর্বের, অহংকারের। বিতর্কিত করার কোন সুযোগ নেই। এই শব্দটিই ইতিহাস।