দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিকল্পনা পরিবেশ ক্রয় এবং বিপণন (পিইপিএন্ডএম) বিভাগের মহাব্যস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (৩ আগষ্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক আদেশে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়।
বদলিকৃত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিদায়ী এমডির বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় অসংখ্য দুর্নীতির রিপোর্ট প্রকাশিত হয়েছে।