ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৩ আগস্ট) বিকালে পুলিশের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সিংগারবিল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নয়াবাদী গ্রামের সাচ্চু মিয়ার ছেলে মো. মোশাররফ হোসেন ও তাহার সহযোগী একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে আলমগীর হোসেন।
পরে প্রাথমিক জিঙাসাবাদে তাদের কাজ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছুরি, দা, ক্রিস, রাম দা, সুইস পিয়ারাসহ নানা যন্ত্রপাতি।
বিজয়নগর থানার ইন্সপেক্টর তদন্ত অমিতাভ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে, সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদী থেকে যুবলীগ নেতা মো. মোশাররফ হোসেন ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।