সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে ফল উৎসব

রাজধানীর মিরপুরে অবস্থিত সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব। কোমলমতি শিক্ষার্থীদের আবহমান বাংলার নানাবিধ মৌসুমি ফল সম্পর্কে ধারণা দিতে আয়োজন করা হয় আনন্দঘন ফল উৎসবের। গত ৩১ জুলাই ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ফল উৎসবের উদ্বোধন করেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালক নূর ই আলম আজাদ, এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান এবং স্কুলের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা। ফল উৎসব চলাকালে শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে নানা জাতের দেশীয় ফলের নাম ও পরিচিতি তুলে ধরেন।

ফল উৎসবের উদ্বোধন করে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ ফুল, ফসল আর ফলের দেশ। আজকের এই আনন্দময় ফল উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছেÑ শিশুদের মৌসুমি ফলের সঙ্গে পরিচয় করানো, অভিজ্ঞতা বিনিময় এবং সৃজনশীল কাজে উৎসাহিত করা।’ বিজ্ঞপ্তি