কুমিল্লা জেলার হোমনা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম যোগদান করেছেন। শুক্রবার (১ আগস্ট) রাতে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই বছর জুলাই পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২০০৫ সালে আউট সাইড ক্যাডেট ২৭ ব্যাচে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে খাগড়াছড়ির সদর থানায় এসআই হিসেবে যোগদান করেন। তারপর ২০১৬ সালে ইন্সপেক্টরের পদোন্নতি পেয়ে ঢাকা সিআইডি, পরে চট্টগ্রাম ও নোয়াখালী জেলা সিআইডিতে কর্মরত ছিলেন।
নতুন ওসি রফিকুল ইসলাম হোমনা উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা চেয়েছেন।
কুমিল্লা হোমনা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম চট্রগ্রাম রাঙ্গুনিয়ার হালিমপুর গ্রামের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ১ মেয়ের জনক।