জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিবরণ দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশের সকল থানা ও উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) সকল জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
এছাড়া, বুধবার ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ২টায় বিজয় র্যালি বের করা হবে। বিজ্ঞপ্তিতে দলটির সকল নেতাকর্মী ও সমর্থকদের র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।