ডারউইনে অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ২০২৫-এর জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে দলটি।
২০২৪ সালে প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ, এবারে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে দলটি।
এবার পাকিস্তান শাহিনস, নেপাল ছাড়াও অস্ট্রেলিয়ার কয়েকটি বিগ ব্যাশ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ 'এ'। প্রথম ম্যাচ ১৪ আগস্ট।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড
কায়েস নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।