বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল খুলনা মহানগর কমান্ডের ১১ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে। অনুমোদিত অ্যাডহক কমিটির আহ্বায়ক হলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফিজুর রহমান নবাব।
অনুমোদিত অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ব ম নুরুল আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা কে এম আলম, বীর মুক্তিযোদ্ধা ইত্তেহাদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, বীর মুক্তিযোদ্ধা ডি কে হালদার ও বীর মুক্তিযোদ্ধা মো. ফারুকুজ্জামান।
গত ৩১ জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর কমান্ডের অ্যাডহক কমিটিকে আগামী ২০ দিনের মধ্যে উপজেলা/থানা কমান্ডের অ্যাডহক কমিটি গঠন করে তা চূড়ান্তভাবে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নিকট পাঠাতে বলা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল খুলনা মহানগর কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি বলেন, গত ৩১ জুলাই আমাদের আহ্বায়ক কমিটিকে লিখিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গতকাল সোমবার আমরা আনুষ্ঠিকভাবে মিটিং করে কমিটির ঘোষণা দিয়েছি।