কেরানীগঞ্জের জমি সংক্রান্ত বিষয়ে হরি কমল বিশ্বাস কর্তৃক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

এই মর্মে আমরা ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বছরের ০৩ আগস্ট এবং ৪ আগস্ট “কেরানীগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ আবাসন কোম্পানির বিরুদ্ধে” শিরোনামে দেশের স্বনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও তাদের ফেসবুক পেইজে ভিত্তিহীন সংবাদটি আসায় তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। 

উক্ত সংবাদে হরি কমল বিশ্বাস নামে একজন ব্যক্তি যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণরূপে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি কর্তৃপক্ষ কেরানীগঞ্জের দেউলী মৌজায় আইনানুযায়ী বৈধভাবে জমি ক্রয় করেছে। জমি রেজিস্ট্রেশন, দলিলপত্র, আর.এস এবং সিএস রেকর্ডসহ সকল বৈধ কাগজপত্র সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 

হরি কমল বিশ্বাস কর্তৃক উল্লিখিত “জাল দলিল” “অবৈধ অফিস নির্মাণ”, “দখল প্রক্রিয়া” এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিশেষভাবে উল্লেখ্য, তার বিরুদ্ধে আমাদের প্রতিষ্ঠানের একটি দেওয়ানী মোকদ্দমা চলমান যাহার মামলা নং-৮০১/২০২৪, যা বিগত ০১/১২/২০২৪ ইং তারিখে বিজ্ঞ যুগ্ম জেলা জজ্, ৪র্থ আদালত, ঢাকা এর আদালতে দায়ের করা হয়। উক্ত হরি কমল বিশ্বাস বিগত ০৮/১২/২০১৪ইং তারিখে বায়না দলিল সম্পাদন করে কোম্পানি থেকে বায়না বাবদ টাকা গ্রহণ করে বিগত ২০১৪ ইং তারিখ হতে ২০২৩ ইং পর্যন্ত আর.এস ৫০৩ নং দাগে ১২.০০ শতক জমির বায়না বাবদ মোট=২০,২০,০০০/- (বিশ লক্ষ বিশ হাজার) ও বিগত ১৮/১১/২০১৮ ইং তারিখ হতে ১৫/০৪/২০১৯ ইং পর্যন্ত আর.এস ৩৩৫ নং দাগে ১২.০০ শতক জমির বায়না বাবদ মোট=১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা সর্বমোট ২টি বায়না বাবদ মোট ৩৩,২০,০০০/- (তেত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা কোম্পানী হতে গ্রহণ করে। উক্ত জমি কোম্পানীকে রেজিঃ দেওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও তিনি (হরি কমল বিশ্বাস) উক্ত বায়নাক...ত জমি কোম্পানীকে রেজিঃ না দিয়ে অন্য ব্যক্তিকে গোপনে সাফ কবলা করে দিয়েছেন যা কোম্পানী পরবর্তীতে অবগত হয়। অতঃপর উক্ত জমি কোম্পানীকে রেজিঃ প্রদান অথবা বায়নাক...ত টাকা ফেরৎ দেওয়ার জন্য তাকে বিগত ১৮/১১/২০২৪ইং তারিখে কোম্পাণীর পক্ষ হতে রেজিঃক...ত ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। তিনি লিগ্যাল নোটিশ গ্রহণ করে কোন প্রকার জবাব বা পদক্ষেপ গ্রহণ না করে বিগত ২৭/১১/২০২৪ইং তারিখে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে কোম্পানীর বৈধ দখলকৃত জমি হতে কোম্পানীকে উক্ত জমি হতে বেদখল করার অবৈধ প্রচেষ্টা চালায় এবং কোম্পানী হতে চাঁদা দাবি করে। যার ফলশ্রুতিতে কোম্পানী বাধ্য হয়ে আদালতে একটি ঘোষণামূলক ও চিরস্থায়ী নিষেধাজ্ঞাসহ সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩এ ধারায় দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করে। যা বর্তমানে সমন জারী হয়ে লিখিত জবাবের জন্য আছে। 

উক্ত হরি কমল বিশ্বাস কোম্পানিকে জমি রেজিষ্ট্রেশন দেয়নি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তিনি তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জনমনে সহানুভূতি আদায়ের অপচেষ্টা করছেন। এই সংবাদে জাতিগত অনুভূতিকে স্পর্শ করে অপ্রাসঙ্গিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে যা একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের জন্য অত্যন্ত দুঃখজনক। এবং তিনি (হরি কমল বিশ্বাস) কেরাণীগঞ্জ অঞ্চলে পতিত ফ্যাসিবাদের দোসর ছিলেন ও স্থানীয় চাঁদাবাজ হিসাবে পরিচিত। পতিত আমলে স্থানীয় ক্যাডার বাহিনী দিয়ে আমাদের হুমকি দিয়েছে এবং কোম্পানির ব্যবসায়িক ব্যাপক ক্ষতি করেছে। 

উল্লেখ্য যে, তার এই উস্কানিমূলক অন্যায়ের পিছনে পতিত ফ্যাসিবাদের কয়েকজন জড়িত। আরও বিশেষভাবে উল্লেখ্য যে, ম্যাক্সওয়েল হোমস এ্যান্ড প্রোপার্টিজ লিমিটেডে কোন সরকারী কর্মকর্তা অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক জড়িত নহে, তিনি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। 

আমরা আহ্বান জানাচ্ছি: অবিলম্বে উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদটি প্রত্যাহার করা হোক। সংশোধনীসহ প্রকৃত সত্য প্রকাশ করে আমাদের প্রতিষ্ঠানের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করা হোক। ভবিষ্যতে আমাদের বক্তব্য যাচাই না করে এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা হোক। উল্লেখ্য, প্রয়োজনে আমরা হরিকমলের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় সকল চুক্তি এবং গ্রহনকৃত অর্থের যাবতীয় কাগজপত্র ও প্রমাণাদি উপস্থাপন করতে প্রস্তুত আছি। 

আমির হামিজা 
চেয়ারম্যান 
ম্যাক্সওয়েল হোমস এ্যান্ড প্রোপার্টিজ লিমিটেড