ডাচদের বিপক্ষে ম্যাচ কবে কবে, জানা গেলো সূচী

সেপ্টেম্বরে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়াইয়ে নামবে বাংলাদেশ। তার আগে তার আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লিটন দাসরা। সোমবার রাতে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৬ তারিখ বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল৷ এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট৷ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। আগেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। সেটিই হচ্ছে।

সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এই সিরিজ ও এশিয়া কাপের জন্য আজ ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। ২৬ আগস্ট দেশে এসে একদিন বিশ্রাম করে ২৮ ও ২৯ আগস্ট সিলেটে অনুশীলন করবে নেদারল্যান্ডস।