‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ সংবাদপত্রে ছুটি

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াব। নোয়াব সভাপতি এ. কে. আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াব সদস্যদের পত্রিকা অফিসে ছুটি

থাকবে। তবে এ ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানায় নোয়াব।