বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আসন্ন নির্বাচন নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে শীর্ষ নেতারা সাংবাদিকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘদিন আমরা আন্দোলন-সংগ্রামে একসঙ্গে ছিলাম। বর্তমানে যেসব বিষয় প্রাসঙ্গিক। সবই নিয়ে বিএনপি ও জমিয়ত একমত হয়েছে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। অবিলম্বে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’