রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গত মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো, মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) ও নয়ন ইব্রহিম খলিল (১৯)। তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।
অন্যদিকে আদাবর থানা পুলিশ গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করে। তারা হলো, মো. নয়ন (১৯), ওসমান ওরফে রুবেল (২০), মো. হাসান (১৯), মো. সজিব (১৮) ও মো. রাসেল (২৭)।