চন্দনাইশে যৌথবাহিনীর অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ২ সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টহল দল। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর ফজলে রাব্বি।

গ্রেপ্তাররা হলেন- হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকার মো. বদিউল আলমের ছেলে লিয়াকত আলী (৩৮) এবং তার সহযোগী একই এলাকার মৃত উমর আলীর ছেলে মো. গোলাপ রহমান (২৭)। 

তাদের কাছ থেকে একটি রাইফেলের কাঠের অংশ, চারটি দেশীয় ধারালো অস্ত্র, ১১ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারদের চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত মেজর ফজলে রাব্বি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।