পঞ্চগড়ে ভারতে অবধৈ অনুপ্রবশেকালে ১১ বাংলাদেশি আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া থানাধীন শুকানী বিওপির দায়িত্ব পূর্ণ সীমান্ত পিলার নম্বর ৭৪২/১-এস হতে আনুমানকি ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমজুয়ানী নামক স্থানে শুক্রবার (৮ আগস্ট) ভোরে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দশ্যে আগমনে গোপন সংবাদ পেয়ে শুকানী বিওপির ২টি টহল দল অভিযান পরিচালনা করে। অবধৈভাবে ভারতে অনুপ্রবশের প্রাক্কালে ১১ জন মহিলা বাংলাদেশিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- মোছা. ফুলসুরাত (৬০), মোছা. রোজিনা ইসলাম খাতুন (৩৫), মোছা. সেলিনা বেগম (২৫), মোছা. চুমকি খাতুন (২৫), মোছা. হাসনা হেনা খাতুন (৩০), মোছা. রোজিফা (৩২), মিনা খাতুন (২৪), মোছা. বন্যা খাতুন (২৪), মোছা. রুপা খানম (২৫), মোছা. শাবানা বেপারী (২৭)  মোছা. সালেহা খাতুন (৪০)। 

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় ভারতে প্রবেশের জন্য একাধিক দালাল চক্রের মাধ্যমে র্সবমোট ১,৬৫,০০০/ টাকা চুক্তিতে সীমান্ত এলাকায় আগমন করে।

আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগদ ৭০০/- টাকাসহ তেঁতুলিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

 নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল বদরুদ্দোজা জানান, সীমান্তে চোরাচালান দমন, নারী ও শিশুসহ মানব পাচার রোধ, মাদকদ্রব্য পাচার, সীমান্ত সংক্রান্ত সকল অপরাধকারী এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহকিতায় গোয়ন্দো তথ্যের ভিত্তিতে এদের আটক করা হয়। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ, নারী শিশু পাচার ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে। 

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, বিজিবি ১১ জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে।