৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৩২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। গতকাল শুক্রবার বিকেলে খুলনা মহানগরীর একটি হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক।

প্রেস ব্রিফিংয়ে নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার দাবি জানান। একই সঙ্গে প্রশাসনিক সব কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ রাখারও দাবি জানানো হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, দেশের সব বিভাগেই প্রার্থী ঘোষণার প্রক্রিয়ার অংশ হিসেবে খুলনা বিভাগের প্রার্থী ঘোষণা হলো। তবে ইসলামী জোট হলে সব দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোন আসনে কোন দলের প্রার্থী থাকবে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা বিভাগের খেলাফত মজলিসের ঘোষিত প্রার্থীরা হলেন মেহেরপুর-১ অধাপক আব্দুল হান্নান, মেহেরপুর-২ হোসাইন বাদশা, কুষ্টিয়া-১ মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ মুফতি আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া-৪ মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা-১ মো. মোখলেছুর রহমান, চুয়াডাঙ্গা-২ অ্যাডভোকেট মো. ইউনুস আলী, ঝিনাইদহ-১ মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২ অধ্যাপক ইসমাইল জাবিউল্লাহ, ঝিনাইদহ-৪ মাওলানা ওয়াজিউল্লাহ, যশোর-১ মাওলানা মাহাবুব উল্লাহ, যশোর-২ মাওলানা কামাল হোসাইন, যশোর-৩ মাওলানা হাফেজ আব্দুল্লাহ, যশোর-৪ মাওলানা মনিরুজ্জামান, যশোর-৫ হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর-৬ মাওলানা শফিউল্লাহ, মাগুরা-১ ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা-২ ডা. শামসুজ্জামান, নড়াইল-১ হাফেজ মাওলানা জিন্নাত আলী, নড়াইল-২ মাওলানা আব্দুল হান্নান সরদার, বাগেরহাট-১ মাওলানা খায়রুল ইসলাম হেলালী, বাগেরহাট-২ শায়খুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট-৩ মুফতি ফরিদ আহমদ হেলালী, বাগেরহাট-৪ অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার, খুলনা-১ মাওলানা এমদাদুল হক, খুলনা-২ অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, খুলনা-৩ এফ এম হারুন-অর-রশীদ, খুলনা-৪ মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৫ মুফতি আব্দুল জব্বার আজমী, খুলনা-৬ মাওলানা সোলাইমান হোসেন নোমানী এবং সাতক্ষীরা-৩ মুফতি কামাল উদ্দিন।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মাস্টার আব্দুল মজিদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বাগেরহাট জেলা সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার প্রমুখ।