চটেছেন প্রসূন আজাদ

লাক্স চ্যানেল আই সুপারস্টারের মাধ্যমে শোবিজে পা রাখা মডেল-অভিনেত্রী প্রসূন আজাদ। শুরুতে বেশ কাজে ব্যস্ত হয়ে পড়লেও নানা কারণে মাঝে বেশ কয়েকবছর শোবিজ দুনিয়া থেকে বিচ্ছন্ন হয়ে যান তিনি। তবে গত বেশ কিছুদিন ধরে নতুন করে আবার কাজে ফিরে আসেন এই অভিনেত্রী। 

পাশাপাশি তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ভালোলাগা মন্দ লাগা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী তার ইনবক্সে আসা এক ব্যক্তির মেসেজ শেয়ার করেন। যেখানে অশ্লীলভাবে তার শরীর নিয়ে কটুক্তি করা হয় তাকে।

সেই মেসেজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন প্রসূন আজাদ। সঙ্গে লিখেছেন, ‘আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায় একই চামড়া পাছায় থাকে। ট্রাস্ট মি।’ 

অভিনেত্রীর পোস্টে এক অনুরাগী মন্তব্য করে চজানান সেই ব্যক্তির নামসহ প্রকাশ করতে। যে প্রতিষ্ঠানে চাকরি করে বা পড়াশোনা করে ডিটেইলসে এক্সপোজ করার কথা বলেন তাকে। ত্তরে প্রসূন বলেন, ‘উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।’