চিরনিদ্রায় শায়িত অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম

'৮০ পেরিয়ে ৮১ তে পা রাখলাম। আল্লাহ জানেন এটাই আমার শেষ জন্মদিন কিনা। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসী ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়েয়িল আখলাকি।' নিজের ৮১ তম জন্মদিনে রোগ মুক্তির দোয়া চেয়ে ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দেওয়ার ৩ মাস ৮ দিনের মাথায় না ফেরার দেশে চলে গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম।

আজ (৯ আগস্ট) ভোর রাত ৪টার দিকে স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম। মৃত্যুকালে প্রফেসর মুহাম্মদ রফিকুল ইসলামের বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার দুপুর ২টার দিকে প্রফেসর মুহাম্মদ রফিকুল ইসলামের জানাজার ২য় নামাজ শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। ময়মনসিংহ সদরে দাপুনিয়ার শ্বশুর বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিক নানা রোগে ভোগছিলেন। অনেক চিকিৎসা করানো হলেও তিনি পরিপূর্ণ সুস্থ হননি। সর্বশেষ শুক্রবার রাতে তিনি মস্তিষ্কে স্ট্রোক করে মারা যান। সংসার জীবনে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে অবসরে যান। পরে তিনি ঈশ্বরগঞ্জ রেসিডন্সিয়াল কলেজের অধ্যক্ষ হিসেবেও অনেকদিন দায়িত্ব পালন করেছেন।