বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের সম্পাদক পদে উন্নীত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি তাকে এই পদোন্নতি দিয়েছে।
নোয়াখালী শহরে জন্ম নেয়া বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ১৯৭৩ সালে সাংবাদিকতায় যোগ দেন। সম্পাদক হওয়ার আগে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি, যুগান্তর ইত্যাদি পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক নিযুক্ত হন।
সাংবাদিক আবু তাহের দুই সন্তানের পিতা। তার প্রকাশিত বই চারটি। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।