অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া।
সোমবার (১১ আগস্ট) দুপুরে পাইকপাড়া এলাকায় অবস্থিত কাচ্চি ভাই রেষ্টুরেন্টে এই অভিযান পরিচালিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকির অংশ হিসেবে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কাচ্চি ভাই নামে রেস্টুরেন্টে ড্রেস কোড বিহীন, হাতে গ্লাভস বিহীন খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া স্টোর রুমে খাদ্য প্রস্তুতসহ স্বাস্থ্যসম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল না।
এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ ঘটানো হবে।
অভিযানে কনজ্যুমার অ্যাসোয়েশন অফ বাংলাদেশ(ক্যাব) এর ব্রাক্ষণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সহযোগিতা করেন।