‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১১ আগস্ট) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ করবে দলটি।
এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।