মুন্সীগঞ্জে পাইপগান ও কার্তুজসহ ২ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটকরা হলেন তোফাজ্জল মোল্লা (২৫) ও সিফাত বেপারী (২৫)।

আজ মঙ্গলবার ভোরে পৌরসভার মুন্সীরহাট-খাসকান্দি সড়কে এ অভিযান চালানো হয়। তোফাজ্জল পৌরসভার শিলমন্দি পাঁচঘরিয়াকান্দি এলাকার ফিরোজ মোল্লার ছেলে এবং সিফাত রমজানবেগ এলাকার মনির হোসেন বেপারীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর জানান, ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল ওই সড়কে অভিযান চালায়। এ সময় দুই যুবকের দেহ তল্লাশি করে একটি পাইপগান, দুটি কার্তুজ ও তিনটি ধারালো ক্রিচ উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।