গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে ১৫ আগস্টকে সামনে রেখে মশাল মিছিলের জন্য গোপনে প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতার্মীকে আটক করা হয়েছে। ছাত্রদলের কর্মীরা তাদের পুলিশে সোপর্দ করেছে।
সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে গাজীপুর ইউনিয়নের আজুগীরচালা গুলিস্তান মোড় থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মশালে ব্যবহারের জন্য কেরোসিন তেল উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে বেশ কিছু বাঁশের লাঠি ও কেরোসিন ভর্তি বোতল উদ্ধার করা হয়। ছাত্রদলের দাবি নাশকতার উদ্দেশ্য ছিল ছাত্রলীগের কর্মীদের। ৪ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তবে ছাত্রলীগের দাবি এটি সাজানো ঘটনা। ১৫ আগস্ট ঘিরে ছাত্রলীগ কোনো কিছু করতে পারে এমন ভয় থেকেই নিরীহ কর্মীদের ধরে পুলিশে দিয়েছে। ছাত্রলীগ পালিয়ে থাকে সব সময় কখন তারা আবার মিছিল করবে? সারাক্ষণ পুলিশ আর ছাত্রদলের হামলা মামলার ভয়ে ছাত্রলীগ কর্মীরা এলাকা ছাড়া থাকে রাতে অন্যত্র পালিয়ে থাকা লাগে। তবুও নিরীহ কর্মীদের ধরে পুলিশে দেওয়া হলো।
মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রিজনভ্যানে তোলার সময় থানার সামনেই আটকৃত ছাত্রলীগ কর্মীরা জয়বাংলাসহ নানা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের দ্রুত ভ্যানে তুলে নেয়।
মঙ্গলবার (১২ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
আটকৃতরা হলেন, তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের জাহিদ হাসান (২২) কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের দিনার আহম্মেদ(২০) হয়দেবপুর গ্রামের শিব্বির মন্ডল (১৯) ও দক্ষিণ গলদাপাড়া গ্রামের মৈশব বেপারী (২০)
স্থানীয় বাসিন্দারা জানান- সন্ধ্যার পর বেশ কিছু লোকজন গুলিস্তান মোড়ে জড়ো হতে থাকে। তারা প্রায় সময় এ মোড়ে আড্ডা দেয়। পরে লোকমুখে শোনা যায় তারা মশাল মিছিল করতে। খবর পেয়ে ছাত্রদল কর্মীরা তাদের ধাওয়া করে ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর মিশু জানান আমরা রাতে জানতে পারি নাশকতা ও মশাল মিছিল করার জন্য গুলিস্তান মোড় এলাকায় প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কিছু নেতা কর্মী। পরে আমাদের বেশ কিছু নেতাকর্মী নিয়ে ওই এলাকা থেকে ধাওয়া করে ৪ জনকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজনও সহায়তা করেছে। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের সাবেক এক সভাপতি (নিষিদ্ধ ঘোষিত) বলেন বিষয়টি সাজানো হতে পারে। ১৫ আগস্ট সামনে রেখে এটা একটা চক্রান্তও হতে পারে। ছাত্রলীগ কর্মীরা মামলা হামলার ভয়ে পালিয়ে বেড়ায় সব সময় মিছিল বা মশাল মিছিল করার সুযোগ কোথায়?
শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল জানান- উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) যুগ্ন আহবায়ক হৃদয় শেখ তার অনুসারী নেতা কর্মী নিয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলে তাদের কার্যক্রম নিষিদ্ধ আর মশাল মিছিলও নিষেধ। পরে খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশে দেয়। তিনি দাবি করেন শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিল মশাল মিছিল করার জন্য। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেছে।
শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে ২১ টি লাঠি ও পেট্টোল ভর্তি চার বোতল পেট্টোল উদ্ধার করা হয়েছে। তারা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছিল বলে লোকজন তাদের আটক করে পুলিশে সোর্পদ করেন। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমরা আরও তথ্য উপাত্থ নিচ্ছি নাশকতার পরিকল্পনায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।