মারা গেছেন মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমানের মা

মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান-এর মা মোসাম্মত জাহানারা খানম (বয়স ৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

এদিকে জাহানারা খানমের মৃত্যু সংবাদে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ, কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য ড. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সিনিয়র সাংবাদিক জাহিদ রনিসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

তারা প্রকৌশলী বাদলুর রহমান খানকে সান্ত্বনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

আজ মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতির সাতুটিয়া প্রাইমারি স্কুল মাঠে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর মরহুমার নিজ গ্রাম বিন্যাউরীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রকৌশলী বাদল ও তার পরিবার মরহুমার আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।