বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার পর রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান।
জানা গেছে, বৈঠকে সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা হয়।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত জ্যাকবসন গতকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন।