প্রতি মাসের শেষ বুধবার বিএডিসিতে গণশুনানি হবে

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অংশীজনদের (স্টেকহোল্ডার) কাছে বিএডিসির দেওয়া সেবা আরও গতিশীল, নির্বিঘœ, বৈষম্যমুক্ত করার লক্ষ্যে গণশুনানি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএডিসির জনসংযোগ বিভাগ জানায়, প্রতি মাসের শেষ বুধবার এই গণশুনানি হবে। আর যদি বুধবার সরকারি ছুটি থাকে তবে তার আগের দিন গণশুনানি হবে। কৃষি ভবনে (৪৯-৫১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০) চেয়ারম্যানের দপ্তরে নিয়মিতভাবে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি