দেশীয় শোবিজের বহুল চর্চিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয় থেকে সরে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছের আমেরিকায়। সেখানেই তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন। অভিনয়কে বিদায় জানালেও প্রভা নিজেকে গুটিয়ে নেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বোঝা যায়, এখন তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ে
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সেখানেই তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে জীবনের আনন্দময় মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি প্রভা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, তিনি সমুদ্রে মাছ ধরছেন। খোলা চুল আর মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন প্রভা, যা তার অনুরাগীদের ভালোবাসায় সিক্ত করেছে। তার এই নতুন রূপ দেখে অনেকে যেমন অবাক হয়েছেন।
তেমনি তার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানিয়েছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’