খুলনায় প্রিজনসেল থেকে পলাতক  আসামি ইউসুফ ফের গ্রেপ্তার

খুলনায় প্রিজনসেল থেকে পালিয়ে যাওয়া আসামি ইউসুফ হাওলাদারকে (২৫) এক সপ্তাহ পর ফের গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। বুধবার ( ১৩ আগস্ট) দুপুরে খালিশপুর থানা পুলিশ নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।

নগরীর আলমনগরের বাসিন্দা ইউসুফ গত ৭ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজনসেল থেকে পালিয়ে যান। কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ এ তথ্য জানান।