বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন কিংস পার্টি এনসিপি। তারা সরকারে না গিয়েও বর্তমান সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। তারা প্রটোকল পাচ্ছে, তারা ডিসি, এসপি, ওসি বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে এবং ব্যবসা-বাণিজ্য ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে।
বুধবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন এনসিপি বলছে সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। আমরা বিএনপি ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জাতীয় নির্বাচনের জন্য। অনির্বাচিত সরকারের হাতে দেশ জাতি কখনও নিরাপদ নয়।
খোকন আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে নির্বাচন যত সুষ্ঠ ও নিরপেক্ষ হবে বিএনপি'র জন্য ততই ভালো আগামী দিনে টু থার্ড মেজরিটি নিয়ে ২৮০ আসনে বিএনপি জয় লাভ করবে। ষড়যন্ত্র করে কেউ বিএনপির ক্ষতি করতে পারবে না।
এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কমিটির প্রধান সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।