জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অসচ্ছল এক নারী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও জবি ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম ওই শিক্ষার্থীর পাশে তিনি দাঁড়িয়েছেন।
জানা যায়, ওই ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে পড়াশোনা করছেন। বাবা মৃত এবং পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। মা দিনমজুরের কাজ করেন। তারা ৫ ভাই বোন। মায়ের দেওয়া স্বল্প খরচে পড়াশুনাসহ যাবতীয় কাজকর্ম করার চেষ্টা করতেন। কিন্তু ঐ শিক্ষার্থী মা বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকায় তার পক্ষে আর খরচ চালানে সম্ভব হচ্ছে না।
পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিয়ে, এলাকার প্রতিবেশীদের কাছ থেকেও সাহায্য চেয়ে, যার কাছ থেকে যতটুকু পাওয়া গেছে, তা দিয়ে এতদিন পড়াশুনার খরচ চালানো হয়েছে।
কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি—সেমিস্টার ফি দিতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে তাকে। তিনবেলা খাবারের টাকা জোগাড় করাই এখন তার বড় যুদ্ধ। এই যুদ্ধের একটু অবসান ঘটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি মো. আসাদুজ্জামান আসলামের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর আসলাম আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী শিক্ষার্থী বলেন, টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয় গিয়েছিলো। পরবর্তীতে আসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি আমাকে সাহায্য করেছে আমি তার প্রতি চির কৃতজ্ঞ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো.আসাদুজ্জামান আসলাম বলেন, সাবেক জবিয়ান হলেও আমার ক্যাম্পাসের ভাই বোনদের প্রতি দায়িত্ব আছে। যখন জানতে পারলাম বোনটি আর্থিক ভাবে অস্বচ্ছল আমার সাধ্যমতো চেষ্টা কেরছি যেন একটু হলেও উপকার হয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আরও বড় পরিসরে মানুষের পাশে এই প্রত্যাশা থাকবে।
উল্লেখ্য, এর আগেও তিনি বেশ কয়েকজন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্বভার গ্রহণ করেছিলেন।তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছে এবং সামনের সাড়ির একজন যোদ্ধা হিসাবে সবার কাছে পরিচিত।