সেমিনারে বক্তারা

নিরাপদ আবাসন পরিচ্ছন্নতাকর্মীদের মৌলিক অধিকার

‘কমিউনিটি-লিড হাউজিং ফর ক্লিনার কমিউনিটিস’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা নগর জীবনের অপরিহার্য অংশ এবং নিরাপদ আবাসন তাদের মৌলিক অধিকার। কমিউনিটি-নেতৃত্বাধীন আবাসন শুধু নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে না, বরং নগরের আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নেও ভূমিকা রাখে।’

গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কনফারেন্স রুমে সেমিনার উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সে লক্ষ্যেই ডিএনসিসি নানা কার্যক্রম পরিচালনা করছে।’

সেমিনারটি ডিএনসিসি, কো-হ্যাবিট বাংলাদেশ এবং প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার যৌথভাবে এর আয়োজন করে। এতে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।