ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে আব্দুল জলিল মোল্লা (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতি পক্ষরা। বুধবার ১৩ (আগস্ট) রাত ৮টার দিকে গ্রামের লাঙ্গলবাধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। সে লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আহতের স্বজনরা জানায়, বুধবার রাত ৮টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে লাঙ্গলবাধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা একই গ্রামের দুর্বৃত্ত হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মণ্ডল, শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার উপর হামলা চালায়। হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, জলিল মোল্লা নামের একজন আহত হয়েছে শুনেছি। কিন্ত তাদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।