থানায় হামলা ও ভাঙচুর মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুল করিম শেখ (৫০)। বুধবার রাত ১১টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চন্দনধুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত করিম শেখ উপজেলার ইছাপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই গ্রামের প্রয়াত লেদু শেখের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গত বছরের ৫ আগস্ট জেলার সিরাজদীখান থানায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ওই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা করিম শেখকে গ্রেপ্তার করা হয়।