চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সীমান্তর রক্ষি বাহিনী (বিএসএফ) ১৩ জন পুরুষকে পুশইন করেছে।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোর ৫টার দিকে চামুসা সীমান্তের সীমান্ত পিলার ১৯৬/২ এস এর কাছ দিয়ে ১৩ জন পুরুষকে বিএসএফর ১১৯ ব্যাটালিয়নের সদস্যরা পুশইন করে। পরে বিজিবির চানশিকারী সীমান্ত ফাঁড়ির টহল দল তাদের বাংলাদেশের ৮০০ গজ অভ্যন্তরে আটক করে।

বিজিবি জানায়, তাদের বাড়ি যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, কুষ্টিয়া, লালমনিরহাট, পঞ্চগড়, রাজশাহীসহ বিভিন্ন জেলায়। ২০২০ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময়ে তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ভারতীয় পুলিশ ১১৯ বিএসএফ ব্যাটালিয়নে সোপর্দ করলে তাদের পুশইন করা হয়।