জয়পুরহাটে নলকূপের পাহারাদারকে গলা কেটে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের পাহারাদার আবু সাইদকে (৬৭) হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ উপজেলার বরাইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামের রিয়াজ উদ্দিন ফকিরের (৬৭)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। রাতেও নিয়মিত দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

নলকূপে বিষয়ে দ্বন্দ্ব অথবা পূর্ব শত্রুতা জেরে এ হত্যাকাণ্ড করা হয়েছে বলে সন্দেহ তাদের।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।