বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হন।
ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।