রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি

রাজনীতি নিষিদ্ধ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরেও কমিটি দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

কমিটিতে ভেটেরিনারি অনুষদের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সানাউল হোসেন সনি আহ্বায়ক ও কৃষি অর্থনীতি ও ব্যবসায়িক শিক্ষা অনুষেদ ২০১২-১৩ শিক্ষাবর্ষের সোহান তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি দেওয়ায় ক্ষোভ জানিয়ে শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে আমরা ছাত্রলীগের যে পৈশাচিক রূপ দেখেছি সেটা আর দেখতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থী সব সময় ভুক্তভোগী। আমাদের দেশের যে অসুস্থ ও লেজুড়বৃত্তিক রাজনীতি তা শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। আমাদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ তাই ভিসি স্যারের কাছে অনুরোধ করবো উনি যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আলিমুল ইসলাম বলেন, প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং কার্যক্রমের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কথা জানায় প্রশাসন।