শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় গণভোজনের আয়োজন করেন মাদারীপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে পুরনো বাসস্ট্যান্ড এলাকার গণভোজন আয়োজন থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়। একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এমন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে পুরনো বাসস্ট্যান্ড এলাকা থেকে কাজী শাহাদাত হোসেন মিঠু এবং জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর সদর থানার ওসি জানান, স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান।
গ্রেপ্তারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে। সেই মামলা তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।