মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বেদনাদায়ক দুর্ঘটনার ক্ষত মুছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে যুক্ত করা হয়েছে নানাবিধ সহশিক্ষা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মাইলস্টোন কলেজে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের হাতে লেখা দেয়াল পত্রিকার প্রদর্শনী। গত ১৩ আগস্ট কলেজের মেইন ক্যাম্পাসে এবং ১৪ আগস্ট উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে মাসব্যাপী অনুষ্ঠিত দেয়াল পত্রিকা প্রদর্শনীর উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, শিক্ষণীয় অভিজ্ঞতা ও লেখার দক্ষতা প্রকাশের সুযোগ স্বরূপ প্রতিবছর মাইলস্টোন কলেজ দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করলেও এ বছর তা অনুষ্ঠিত হচ্ছে ভিন্ন আবহে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান প্রমুখ। বিজ্ঞপ্তি